হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে পুলিশের অভিযানে মাদকসহ কারবারি আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে উপজেলার লখপুর এলাকা থেকে মাদকসহ রমজান মোড়ল (২৯) কে আটক করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপনে সংবাদ পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শুভজিৎ পালের নেতৃত্বে পুলিশের একটি দল লখপুর এলাকায় অভিযান টালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে গাজা উদ্ধার করে। আটককৃত রমজান মোড়ল লখপুর এলাকার মোড়ল রফিকুল ইসলাম মনির ছেলে।

মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জাান। তিনি বলেন এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন