ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি)।
সোমবার দুপুর ১২টায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, শেখ হেলাল উদ্দীন এমপির একান্ত সহকারি ফিরোজুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক তুষার কান্তি রায়। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
