হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (১৮ থেকে ২৩ ডিসেম্বর-২০২১) উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারনম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস। পরিবার পরিকল্পনা পরিদর্শক মুর্শিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশীষ কুমার নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন