হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে ৬৭ পূজা মন্দিরে চালের ডিও প্রদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্দির কমিটির নিকট চালের ডিও প্রদান করা হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে এদিন ৬৭টি মন্দিরে ৫শত কেজি করে মোট ৩৭.৫শত মেঠ্রিক টন চালের ডিও প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে স্ব স্ব মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট ডিও প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবার পরিচালনায় এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচাজৃ আবু সাঈদ মো: খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তি, মো, জাহিদুল ইসলাম মোড়ল প্রমূখ।

ডিও প্রদান অনুষ্ঠানে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে উপজেলা চেয়ার¤্রান স্বপন দাশ ৬৭টি মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিকট নগদ অর্থ প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন