হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে দুটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রি এবং সেবা প্রদানে অবহেলা, অসতর্কতা ও দ্বায়িত্বহীনতার জন্য দু’জন বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে বিশেষ অভিযানে, ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তানভীর রহমান, বেকারি মালিক মিন্টু শেখ ও সেকেন্দার আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র ও সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোস, সহ সংগীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন