হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে গাজাসহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট সিকেরডাঙ্গা এলাকা থেকে রমজান মোড়ল (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে ৬৫ গ্রাম গাজা উদ্ধার করে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপনে সংবাদ পেয়ে এসআই প্রনয় মন্ডল ও এএসআই সালাউদ্দিন সহ পুলিশের একটি দল সিকেরডাঙ্গা অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করে।

সে উক্ত গ্রামের রফিকুল ইসলাম মোড়লের ছেলে। এ ব্যাপারে মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান গাজাসহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন