ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর সাবেক ডেপুটি ইঞ্জিনিয়ার আলহাজ্ব তামজীদুর রহমান এর সার্বিক পৃষ্ঠপোশকতায় ফকিরহাটের লখপুর ‘খেতমাতুল ইসলাম মহিলা মাদ্রাসার’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।
খুলনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাক্ষ মওলানা মোঃ জাফরউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মওলানা আঃ মাহবুদ সাহেব। প্রধান অতিথি তার বক্তব্য বলে একটা জাতী বা সমাজকে উন্নয়নের তরান্বিত করতে প্রয়েজনীয় শিক্ষা আর এই শিক্ষা যদি নারীদের মাধ্যমে দেওয়া যায় সেটা বেমি কল্যানকর।একটা মা পারে তার সন্তান কে পারিবারিক শিক্ষা, নৈতিকতা শিক্ষা এবং দেশ ও জাতী কে কল্যানমুখী শিক্ষায় শিক্ষিত করতে।
নারীদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের নানা কু-সংস্কার ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষে আমরা এই উদ্দোগ নিয়েছি এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন।
আবু বক্কর মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওমর ফারক এর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাও.আঃ হাই,মো. বোরহান উদ্দিন মোঃ সাইফুল্লাহ, মো. মেহেদী হাসান, মোঃ জাকারিয়া, মুফতী আবুল হাসান সহ স্থানীয় আলেম ওলামা ও গন্যমান্য ব্যাক্তি প্রমূখ। শেষে আমন্ত্রিত অতিথি, আলেম ও গণ্যমান্যদের নিয়ে খেতমাতুল মহিলা মাদ্রাসার’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এসময় দোয়া অনুষ্ঠিত হয়।
