ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে পহেলা বৈশাখ ১৪২৯ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক জাকজমক ও উৎসবমূখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে মঙ্গল শোভাযাত্রা আরম্ভ হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সাংস্কুতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসিল্যান্ড বিধান কান্তি হালদার, মডেল থানার ওসি মু.আলিমুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও গনমাধ্যমকর্মী।
