হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর পজেটিভ

ফকিরহাটে উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর পজেটিভ

কর্তৃক
০ মন্তব্য 230 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট):

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নলধা-মৌভোগ ইউনিয়নে দোহাজারী গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নারী কল্পনা রানী কর্মকারের করোনা পজেটিভ হয়েছে। তিনি গত ২৯ জুলাই সকালে মারা যান। এরপর তার নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা ফলাফলে ৩আগষ্ট তার করোনা পজেটিভ আসে। এ নিয়ে ফকিরহাটে মোট মৃতের সংখ্যা ৯জন। মৃত অন্যান্যরা হলেন ডা: উপেন্দ্রনাথ পাল, চা বিক্রেতা শেখ হেমায়েত আলী, পল্লী চিকিৎসক মো: ইয়াদ আলী, তার পুত্র খানজাহান আলী বাদশা, গ্রাম পুলিশ আ: ছালাম শেখ, মিষ্টির দোকানদার কালিপদ পাল, প্রধান শিক্ষক শেখ আ: আজিজ ও মসজিদের ইমাম আব্দুল গনি। অত্র উপজেলায় মোট আক্রান্ত ১৫৭জন। এরমধ্যে সুস্থ হয়েছেন মোট ১২৭জন। বিষিয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:অসিম কুমার সমাদ্দার।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন