ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে জনঅংশদারিত্বের সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের নলধা-মৌভোগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার বিকাল ৫টায় আড়–য়াডাঙ্গায় অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী। এতে উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আ. রাজ্জাক, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহফুজুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব দাশ। এতে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ডের সাধারন সদস্য কাজী গোলাম আজম জনি। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারী সদস্যা শামিমা বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউপি সচিব মো. মোয়াজ্জাম হুসাইন। এসময় বিভিন্ন ইউপি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত ওয়ার্ড সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি এসব সমস্যার পুরনের চাহিদা দাবী করেন।
