ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর পণ্য উৎপাাদন ও বিক্রির অপরাধে মানসা বাজারের নিউ সুমাইয়া বেকারীতে জরিমানা করেছেন, ভ্রাম্যমান আদালত।
২৬ জানুয়ারী দুপুর ১টায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে উক্ত, বোকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক বাগেরহাট জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা: আতিয়া খাতুন, বেকারীর মালিক মনিরুল ইসলাম মোড়লকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
s
