হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অসুস্থ খেলোয়ারকে উপজেলা চেয়ারম্যানের আর্থিক অনুদান প্রদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের পূর্ব বাসাবাটি এলাকার আঃ সাত্তার হাওলাদার এর ছেলে মোঃ রাজীব হাওলাদার একজন কৃতি খেলোয়ার। তার ডান পায়ের হাটুর লিগামেন্ট ছিড়ে গেছে। খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেয় তিনি। পরে এম আর আই করলে তার ডান পায়ের হাটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য ভারতে অপারেশন করতে হবে। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ তার ব্যক্তিগত তহবিল থেকে দশ হাজার টাকা সহায়তা করেন তাকে। অসুস্থ রাজিব ঢাকা দি মুসলিম ইন্সটিটিউট, শান্তিনগর স্পোটিং ক্লাব, টাউন ক্লাবের হয়ে খুলনা প্রিমিয়ার লীগ ও বাগেরহাটে উন্মোচন ক্লাবে খেলাধুলা করেন। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন