হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের বাহিরদিয়া লীজের পুকুরে কীটনাশক প্রয়োগে ব্যপক ক্ষতি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মো:আজহার আলী শেখের পুত্র মো: মিজানুর শেখের লীজ নেওয়া পুকুরে কীটনাশক প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। বিষক্রীয়ায় পুকুরের সকল সাদা মাছ ও চিংড়ি মাছ মারা গেছে। ভুক্তভোগী জানায়, ১৪ এপ্রিল গভীর রাতের কোন এক সময় কে বা কাহারা শত্রুতামূলকভাবে পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ চুরি ও নষ্ট করে দিয়ে গেছে। এতে তার ব্যপক ক্ষতি হয়েছে বলে মিজানুর শেখ জানান। তিনি আরো জানান, পুকুটি স্থানীয় জনৈক্যএক ব্যক্তির নিকট থেকে দুই বছরের জন্য লীগ গ্রহন করেন। যার মেয়াদ এখনো রয়েছে, মাছ ধরার আগেইএই কীটনাশক প্রয়োগে তার বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান। এব্যাপারে বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন