হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের পিলজংগে দুটি গোয়ালঘর হতে ৪টি গরু চুরি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের কাঠালতলা এলাকার দুটি গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। চোর চক্ররা দুটি গোয়ালের তালা ভেঙ্গে ওই চারটি গরু চুরি করে পিকআাপ ভ্যানে নিয়ে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (২রা মার্চ) দিবাগত গভীর রাতে কাঠালতলা এলাকার শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়দেব কুমার দে’র বাড়ীতে এই চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা জানান, পিলজংগ কাঠালতলা এলাকার মৃতঃ মহাসিন শেখের পুত্র মোঃ রফিকুল ইসলাম ও পার্শ্ববর্তী মৃত রনজিৎপুর দে’র পুত্র জয়দেব কুমার দে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক তিনটার দিকে গোয়ালে গরুর ডাক চিৎকারে তাদের ঘুম ভেঙ্গে যায়।

এসময় তারা দেখতে পান একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে চোরেরা পালিয়ে যাচ্ছে। এ সময় তারা পিছু ধাওয়া করলে গরু ভর্তি পিকআপ ভ্যান নিয়ে দ্রæত পালিয়ে যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন