হোম অন্যান্যসারাদেশ প্রায় ৫ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নিচ্ছেন পিয়ন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এম.এল.এস.এস মোঃ রিপন মিঞাঁ তার কর্মস্থলে ৭ সেপ্টেম্বর ২০ইং থেকে রয়েছেন অনুপস্থিত। প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নিচ্ছেন তিনি।

কর্মস্থলে অনুপস্থিত থেকেও কী করে নিয়মিত বেতন পাচ্ছেন রিপন, সে সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানের কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান (উ:স:ক: মেডিকেল অফিসার) জানান; তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অফিসে নৈশ প্রহরীর জন্য নেওয়া হয়েছে। সে ওখানেই কাজ করে। তার বদলির কোন চিঠি পেয়েছে কী না তা জানতে চাইলে তিনি বলেন, আমার হাতে এ পর্যন্ত কোন চিঠি আসেনি।

এ ব্যাপারে এম.এল.এস.এস রিপন মিঞাঁ বলেন, স্যারেরা আমাকে কুলিয়ারচরে কাজের দায়িত্ব দিয়েছেন। কাগজে কলমে আমি ফরিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেই হাজিরা খাতায় স্বাক্ষর করছি। হাজিরা খাতায় নিয়মিত তার স্বাক্ষর কেন নেই তা জানতে চাইলে তিনি বলেন, মাসে- দুই মাসে ফরিদপুর গিয়ে স্বাক্ষর করে আসি।

তথ্য অনুসন্ধ্যানে ফরিদপুর স্বাস্থ্য কেন্দ্রের হাজিরা খাতা যাচাই করে জানা যায় প্রায় ৫ মাস তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করেন নি, ছিলেন নিয়মিত অনুপস্থিত। আরো জানা যায়, ওই প্রতিষ্ঠানটিতে সর্বশেষ পর্যবেক্ষণের তারিখ ২৭ অক্টোবর ২০ ও টি.এইচ.ও এর সর্বশেষ ভিজিটের তারিখ ১৮ জুন ২০০৯ইং। স্থানীয়রা মনে করছেন, কর্মকর্তাদের নিয়মিত তদারকির অভাবে নানা অনিয়ম আর দুর্নীতি হচ্ছে এ প্রতিষ্ঠানটিতে।

কুলিয়ারচর পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, লোকবল সঙ্কটের কারণে এমন সমস্যা হচ্ছে। ফরিদপুরে ২ জন থাকলেও ছয়সূতীতে একজন আয়া রয়েছে মাত্র। তার দ্বারা কী অফিস চালানো যায়? এ ছাড়া সালুয়া লোকবলের অভাবে বন্ধ রয়েছে। আমাদের স্যারও ৩ উপজেলার দায়িত্ব পালন করে যাচ্ছেন। সরকারের কাছে নতুন নিয়োগের প্রত্যাশা করেন তারা।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন