হোম ফিচার প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করায় মোংলায় যুব মহিলা লীগের দুই নেত্রী বহিস্কার

মোংলা প্রতিনিধি :

প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করায় মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিস্কার করা হয়েছে । রবিবার (১০ এপ্রিল) বিকালে মোংলা পোর্ট পৌর যুব মহিলা লীগের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি। বহিস্কৃতরা হলেন, মোংলা পৌর মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া স্বপ্না এবং পৌর যুব মহিলা লীগের সহ সভাপতি ও সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন।

এই দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে মােংলা পৌর শাখার যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানে হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুব মহিলা লীগ মোংলা পৌর শাখার যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তার ভেরিফাই ফেসবুক আইডি ( Swapna Sajia ) থেকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীর জনকের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে মিষ্টি কুমড়ার ছবি সহ উপহাস করে ও আপত্তিকর পোষ্টে সামাজিক ডযাগাযোগ মাধ্যমে পোষ্ট দেয়া হয়।

উল্লিখিত পোষ্টে মোংলা পৌর যুব মহিলা লীগের সহ সভাপতি শিউলি আকন উৎসাহ মূলক এবং তামাসা মূলক মন্তব্য করে গুরুতর অপরাধ করেছে মর্মে সুমি লীলা ও ইস্তুতি সরকার তাদের বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করা হয়। তারা এ অপরাধের কারনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠাতব্য সভায় সাজিয়া পারভীন স্বপ্না ও শিউলি আকনকে মোংলা পৌর শাখার যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা এবং তাদের প্রথমিক দলীয় সদস্য পদ বাতিল করা হলো বলে উল্লেখ করা হয়।

এ বহিস্কারাদেশ বিষয়ে মোংলা পৌর যুব মহিলা লীগ’র শাখার সভাপতি সুমি লীলা বলেন, প্রাধানমন্ত্রীকে নিয়ে উপহাস ও আপত্তিকর পোস্ট করার ফলে মোংলাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বিষয়টি বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাই যুব মহিলা লীগের জরুরী বৈঠকে কমিটির সকল সদস্যদের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরো বলেন, মোংলা পৌর যুব মহিলা লীগে দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ও আ.লীগের সভাপতিকে নিয়ে এমন কটুক্তি ও উপহাস দুঃখ জনক। আমি দলীয় জেলা ও বিভাগীয় পর্যায় নেতৃবৃন্দের সাথে আলাপ করে আইনি ভাবে ব্যাবস্থা গ্রহনের জন্য চেস্টা করবো যাতে করে আমার যুব মহিলা লীগের ভিতরে কোন নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে আর কেউ সাহস না পায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন