হোম অন্যান্যসারাদেশ পুলিশের নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

নড়াইল অফিস :

নড়াইলে পুলিশের আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) বিকালে পুলিশ লাইনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবীর হোসেনসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। স্বাধীনতার পর বিধ্বস্ত বাংলাদেশ গঠনের যখন বঙ্গবন্ধু মনোনিবেশ করলেন তখন দেশী বিদেশী যড়যন্ত্রে তাকে হত্যা করা হল। তিনি বেচে থাকলে আজ বাংলাদেশ সোনার বাংলায় পরিনত হত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন