সাতক্ষীরা প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় ১০বোতল ফেন্সিডিল সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক ওরফে টাওয়ার রাজ্জাক(৩৮)। সে কেশবপুর উপজেলার বাউশালা গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
শুক্রবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে থানার ছোট কাশিপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পাটকেলাঘাটা থানা পরিদর্শক কাঞ্চন কুমার রায় জানান, আটককৃত যুবকের নামে ইতিপূর্বে ১৮টি মাদক মামলা রয়েছে। সকালে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দ্বায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
