হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু আহত-৪

পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু আহত-৪

কর্তৃক Editor
০ মন্তব্য 172 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন আহতের মধ্যে রবিউল ইসলাম(২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) রাত্র ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সে তালা উপজেলার ইসলামকাটি গ্রামের রেজাউল ইসলাম খানের ছেলে । নিহত রবিউল ইসলাম পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পড়াশুনার পাশাপাশি সে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করত বলে জানা গেছে। আহত বাকী ৪ হল পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের ছলেমান সরদারের ছেলে ইলেক্ট্রিশিয়ান মাছুম বিল্লাহ(২১), থানা সদরের রফিকুল ইসলামের ছেলে ইলেক্ট্রিশিয়ান রিয়াজ উদ্দীন(২২) ও সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকার দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে পাটকেলঘাটার ভৈরবনগর নামক স্থানে দুটি বিপরীত মুখী মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে চালক ও আরোহী গুরত্বর আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ও একজনের পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করে পরবর্তীতে অবস্তার অবনতি হলে ঐ রাতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও ঢাকায় পাঠানো করা হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল আহতদের সড়ক দুর্ঘটনায় আহতদের আসাংঙ্খাজনক অবস্তায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মটর সাইকেল দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের মধ্যে রবিউল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মৃৃত্যু হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন