নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষকদের কালো ব্যাচ ধারণ, শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলী নিবেদন, নিরাবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্বে ও অধ্যাপক ফকির আহমেদের পরিচালনায় পরচিালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক সুব্রত কুমার দাশ, প্রভাষক এস এম আব্দুল গফুর, সরদার রফিকুল ইসলাম, সরদার নুরুল ইসলাম, আনন্দ মোহন মন্ডল, নাজমুল হক প্রমুখ।
