হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় নৌকার নির্বাচনী অফিসে দূর্বিত্তদের অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের বড়কাশিপুর গ্রামে নৌকার অফিসে আগ্নিসংযোগ করেছে দূর্বিত্তরা। তবে এই ঘটনার পর দুর্বিত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে নৌকা প্রতীকের সমার্থকরা পাটকেলঘাটায় বাজারে সড়ক অবরোধ প্রতিবাদ সভা করে।  ঘটনাটি ঘটে শুক্রবার(১৭সেপ্টম্বর) রাত সাড়ে ৮টার দিকে।

স্থানীয়রা ও যুবলীগ নেতা শেখ তরিকুল ইসলাম জানায় রাত সাড়ে ৮ টার সময় কাশিপুর আওয়ামীলীগের অফিস থেকে প্রায় ২শ গজ দুরে পথ সভা চলছিল নৌকা প্রতীকের প্রার্থ চেয়ারম্যান মতিয়ার রহমানের। এসময় হঠাৎ অফিসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় ২/৩ জন অঞ্জাত ব্যক্তি পাশের বাগানের দিকে দৌঁড়ে পালিয়ে যায়। আগুনে বিনিষ্ট হয় অফিস কক্ষের ব্যানার সহ আসবার পত্র । খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানায় স্থানীয়রা।

পাটকেলঘাটা থানা পরিদর্শক আলহজ্ব নাজমুল হুদা জানান, ঘটনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করি । নির্বাচনের পরিবেশ নষ্ট করতে কে বা কারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। রিপোট লেখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন