হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় জামায়ত শিবিরের তান্ডবে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট আহত-৩

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জামায়াত শিবির ক্যাডাররা তান্ডব চালিয়ে এক অসহায় পরিবারের বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট সহ মারপিটের ঘটনায় ৩ জন আহত হয়েছে।

৩০ অক্টোবর শনিবার সকাল অনুমান সাড়ে ৯টার দিকে মনোহরপুর গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার প্রতিকার চেয়ে পাটকেলঘাটা থানায় অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী।

ভুক্তভোগী শাহাদাত ফকির জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে পার্শ্ববর্তী ভাগবাহ গ্রামের মৃত পরাণ মোড়লের পুত্র মজিদ মোড়ল ও তার ভাইপো জামায়াত নেতা মফিদুল মোড়ল, ভাগ্নে মনোহরপুর গ্রামের মৃত শামছুর রহমান দালালের পুত্র একাধিক নাশকতা মামলার আসামী দুর্ধর্ষ জামায়াত ক্যাডার আবুল হোসেন দালালদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই মধ্যে আদালত থেকে বিরোধীয় সম্পত্তি নিয়ে উভয় পক্ষকে স্বহাবস্থানে শান্তিপূর্ণ ভোগদখলে থাকার আদেশ হলে ঐ জামায়াত শিবির ক্যাডারেরা হামলার পরিকল্পনা করতে থাকে। ঘটনার দিন আবুল হোসেন দালাল, মফিদুল মোড়ল ও তোহিদ মোড়লের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্রে আমাদের বাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট, মারপিট সহ তান্ডবলীলা চালায়।

এসময় একটি গোয়ালঘর ভেঙে গুড়িয়ে দেয়। এসময় সন্ত্রাসীরা ঘরে ঢুকে আসবাবপত্রের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকর, মোবাইল সেট, দলিল-কাগজপত্র লুটপাট শুরু করে বাধা দিলে রেজাউল ফকির ,রাজ্জাক ফকির ও হাবিবুর রহমান কে ধারালো দা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম করে।

জখমীদের সন্ত্রসীদের কবল থেকে রক্ষা করতে গেলে মহিলাদের উপর হামলে পড়ে পরনের বস্ত্র ছিড়ে সম্ভ্রণহানী করে। এসময় আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য

সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় শাহাদাত ফকির বাদী হয়ে আবুল হোসেন দালালকে আাসামী সহ ১১ জনের নাম উল্লেখ করে পাটকেলঘাটায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খান জানান,ঘটনা শোনামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন