হোম অন্যান্যসারাদেশ পাটকলঘাটায় দীপ্ত সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পাটকলঘাটায় দীপ্ত সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 191 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:
পাটকেলঘাটায় (প্রতিবন্ধী) স্কুল সেনেরগাঁতী, পাটকেলঘাটা, সাতক্ষীরায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় আজ সোমবার সকাল ১০টায় দীপ্ত সংস্থার পক্ষ থেকে স্কুলের শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল একটি উন্নতমানের সোলার লাইট (সূর্য বাতি), পেনসিল , ইরেজার, সার্পনার, রং পেনসিল, হাত ব্যাগ ও ড্রয়িং খাতা প্রভৃত্তি ।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, প্রভাষক কল্যাণ কুমার ঘোষ। দীপ্ত সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক কৃষিবিদ উত্তম কুমার মজুমদার। সঞ্চালক হিসাবে ছিলেন, সংস্থার হিসাব রক্ষক শিল্পী রাণী পাল।

অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন, পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা এর সাংগঠনিক সম্পাদক মোমঃ ইখতিয়ার হোসেন সহ স্কুল শিক্ষক এবং উপকরণ গ্রহনকারী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন