হোম অন্যান্যসারাদেশ পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষে নড়াইলে জেলা পুলিশের আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

নড়াইল অফিস :

আমার টাকায় আমার সেতু- বাংলাদেশের পদ্মা সেতু, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জুন বিকালে জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্সে কেক কাটার মাধ্যমে আলোচনা সভা শেষে আনন্দ র‌্যালী শুরু হয়ে বাধা ঘাটে যেয়ে শেষ হয়।

পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ,আব্দুল হাই কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, বাংলাদেশ ওর্য়ার্কাস পার্টির জেলা সভাপতি এডঃ নজরুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা সহ পুলিশের কর্মকর্তাগন।

বক্তাগন বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমা লের একটি ছোট সমৃদ্ধ জেলার নাম নড়াইল। এ জেলার সামাজিক, সাংস্কৃতিক,ক্রীড়া আর পযটর্ন ঐতিহ্য দীর্ঘদিনের। স্বপ্নের পদ্মা সেতু চালুর মধ্যদিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নড়াইলের মানুষের। অর্থনৈতিকভাবে নড়াইল অঞ্চল কিছুটা পিছিয়ে পড়লেও পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে এ জেলার মানুষ। পদ্মা সেতু চালু হলে নড়াইলে শিল্প-সংস্কৃতি,পর্যটন,কৃষি, মৎস্য ও যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে। পাল্টে যাবে সমগ্র জেলার অর্থনীতি।

আলোচনা সভা শেষে একটি আনন্দ র‌্যালী জেলা পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাধাঘাটে যেয়ে শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন