হোম অন্যান্যসারাদেশ ন‌ওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ড্রিগি মাদ্রাসায় ৪৫ তম দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী তীরে আটুলিয়া ইউনিয়ন এ অবস্থিত ন‌ওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ড্রিগী মাদ্রাসায় ৪৫ তম দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

১১ জুন শনিবার সকাল ১১ টায় মাদ্রাসার হল রুমে সকাল শিক্ষার্থীরা ও শিক্ষক অভিভাবক দের কে নিয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন ও সাধারণ বিভাগ থেকে ৩৫ জন শিক্ষার্থী দাখিল পরিক্ষায় অংশ গ্রহণ করবেন সে উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, মাদ্রাসাটির গভর্নিং বডির সাবেক সভাপতি গাজী কামরুল ইসলাম,বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব একরামুল কবির, এবং মাদ্রাটির , উপধ্যক্ষ আলহাজ্ব আবদুর র‌উফ , সহকারী মৌলুভী মাহবুবুর রহমান, ইবতেদায়ী প্রধান মাওলানা আব্দুর র‌উফ , শিক্ষক শফিকুল ইসলাম (জুয়েল) প্রাক্তন আরবি প্রভাষক আব্দুল গফুর, সহ আরো অনেক শিক্ষক ও অভিভাবক বৃন্দ । অনুষ্ঠানে কুর‌আন মাজিদ থেকে তেলয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান ,বিভিন্ন শিক্ষক পরিক্ষার্থী দের উদেশ্যে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দেন ।

অনুষ্ঠানে শেষে মাদ্রাসাটির প্রাক্তন আরবি প্রভাষক আলহাজ্ব আবু বাক্কার সিদ্দিকী তাদের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে হাত উঠিয়ে মোনাজাত করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন