নড়াইল অফিস :
বাজারে তাল বিক্রি করতে গিয়ে নড়াইলের কালিয়ায় নয় বছরের এক শিশু ধর্ষন চেষ্টার স্বীকার হয়েছে । উপজেলার বাঐসোনা গ্রামের নূর মোল্যার (৪৫) বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়। নূর মোল্যা ওই গ্রামের মৃত লাল মিয়া মোল্যার ছেলে। এই ঘটনায় উপজেলার নড়াগাতি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে উপজেলার বাঐসোন বড়ঘাট বাজারে পাশ্ববর্তী গ্রাম তেবাড়িয়া থেকে তাল বিক্রি করতে আসে ওই শিশুটি। তাল কেনার কথা বলে নূর মোল্যা শিশুটিকে ডেকে বাজারের পাশে তার বাড়িতে নিয়ে যায়।
ওই সময় নূরের স্ত্রী ও সন্তানরা বাড়িতে না থাকার সুযোগে সে শিশুটিকে জোর করে ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষন চেষ্টা চাললে শিশুটি চিৎকার শুরু করে ওঠে। এসময় ওই লম্পট তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। শিশুটি দৌড়ে গিয়ে বাজারের লোকজনকে জানায়। বিষয়টি নড়াগাতি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ নূর মোল্যাকে আটককের চেষ্টা করে ।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, শিশু ধর্ষন চেষ্টার ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে একজনকে আসামী করে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। ধর্ষন চেষ্টাকারি আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
