নড়াইল অফিস :
নড়াইলে ৪০তম জাতীয় ক্রিকেট টুর্নামান্টে শুরু হয়েছে। আজ শনিবার ০২ এপ্রিল সকালে বীর শ্রেষ্ট নুর মোহাম্মদ ষ্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে নড়াইলে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলার পুলিশের বিশেষ শাখার অফিসার ইনর্চাজ মীর শরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক কৃঞ্চ পদ দাস, যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগন। উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আয়ুব খান বুলু।
৪০তম জাতীয় ক্রিকেট টুর্নামান্টে নড়াইল ভেন্যুতে পঞ্চগড় জেলা, গাজীপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা ও মেহেরপুর জেলা অংশগ্রহন করছে। উদ্ধোধনী দিনে পঞ্চগড় জেলা ও মেহেরপুর জেলা দলের মধ্যে খেলা চলছে। সকালে মেহেরপুর জেলা টসে জয় লাভ করে ব্যাট করছে।
