হোম অন্যান্যসারাদেশ নড়াইলে হত দরিদ্রদের মধ্যে ছাগল বিতরণ

নড়াইল অফিস :

নড়াইল পৌরসভার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে হত দরিদ্রদের মধ্যে ৭০টি ছাগল বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান , পুলিশ সুপার প্রবীর কুমার রায় উপস্থিত থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৭০জন হত দরিদ্রকে ৭০টি ছাগল বিতরণ করেন।

এ সময় নড়াইল পৌর মেয়র আরা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাবেক সভাপতি মোস্তফা কামাল, প্যানেল মেয়র-১ কাজী জহিরুল হক,কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন