হোম ফিচার নড়াইলে স্কুলের রাস্তা মালিকানা দাবি করে বন্ধ করে দেয়া হয়েছে

মোস্তফা কামাল, নড়াইল :

টিন ও বাঁশের বেড়া দিয়ে নড়াইলের কালিয়ার একটি বিদ্যালয়ে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়া-আসার রাস্তায় ঘটনাটি ঘটেছে । এনিয়ে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা বেকায়দায় পড়েছেন। রাস্তাটি মুক্ত করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার ইকরামুল করিম গত ৪ এপ্রিল ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিবরনে জানা যায়, কোভিড ১৯ এর প্রভাবে গত প্রায় ২ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকার সুয়োগে পানিপাড়া গ্রামের মৃত বাবন ঠাকুরের ছেলে মতিয়ার রহমান ঠাকুর স্কুলে যাতাযাতের একমাত্র রাস্তার উপর টিনের বেড়া তৈরী করে বন্ধ করে দিয়েছে। যে কারনে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি বসতবাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্তমানে ওই বাড়ির মালিকের আপত্তির কারনে সেটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সব মিলিয়ে শিক্ষক ও শিক্ষার্র্থীদের স্কুলে প্রবেশের সব পথ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার ইকরামুর কবির বলেছেন, স্থানীয় ভাবে রাস্তাটি মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অভিযোগ দায়ের করেছি। স্কুলের পাশের একটি বাড়ির উপর দিয়ে ছাত্রদের নিয়ে চলা ফেরা করছি। ওই বাড়ির মালিকের পক্ষ থেকেও আপত্তি করা হয়েছে। বর্তমানে স্কুলটি অচল হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

অভিযুক্ত মতিয়ার রহমান ঠাকুর বলেছেন, স্কুলের রাস্তাটি তার মালিকানা জমির উপর দিয়ে হওয়ার কারনে তিনি সেটিকে বন্ধ করে দিয়া হয়েছে। প্রয়োজনে অন্য জায়গা দিয়ে স্কুলের রাস্তা নির্মানে তিনি সহযোগীতা করবেন বলে জানান।

কালিয়ার ইউএনও অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সহকারি কমিশনার (ভুমি) এর উপর ন্যাস্ত করা হয়েছে।

সহকারি কামিশনার (ভুমি) মো. জহুরুল ইসলাম বলেছেন, তিনি অভিযোগটি হাতে পেয়েছেন, এবং দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন