হোম অন্যান্যসারাদেশ নড়াইলে শিক্ষার্থীদের সহিত পুলিশ সুপারের মত বিনিময়

নড়াইল অফিস :

নড়াইলে শিক্ষার্থীদের সহিত পুলিশ সুপারের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে নড়াইল মাধ্যমিক সরকারী বালক বিদ্যালয়ের এই মত বিনিময় অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এসময় নড়াইল সদর থানার আফিসার ইনচার্জ শওকত কবির, সহকারী প্রধান শিক্ষক বিপুল কুমার পাঠক, সিনিয়র শিক্ষক সাজেদুল আহম্মেদ,মোঃ মঞ্জুর হাসান সহ শতাধিক শিক্ষার্থী।

পুলিশ সুপার উপস্থিত শিক্ষার্থীদের বলেন, সকলকে মাদক কে না বলতে হবে। কারন মাদক আসক্ত নিজে নয় একটি পরিবারকে ধবংস করে। সকল ছাত্রদের ইভটিজিং থেকে দুরে থাকতে হবে। ভাল ছাত্ররা ভাল ছেলেদের সাথে মিশতে হবে। কারন একটি খারাপ ছেলে সকলকে খারাপ করতে চাইবে।

সকলকে মা বাবার প্রতি ভালবাসা থাকতে ও তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করতে হবে। কারন মা বাবা আমাদের কষ্ট করে মানুষ করছে। মত বিনিময় অনুষ্ঠানের শুরুতে সদর থানার আফিসার ইনচার্জ শওকত কবির বলেন, তোমাদের মধ্যে আগামী দিনে রাষ্টপতি,প্রধানমন্ত্রী, ডিসি, এস পি লুকিয়ে আছে। তাই তোমাদের এখন থেকে কোনটা ভাল কোনটা মন্দ তা গ্রহন করা শিখতে হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন