নড়াইল অফিস :
বিধেদ ভুলে শান্তির শপথ নিলো নড়াইলের শাহাবাদ এলাকার বিবাদমান দু’পক্ষ। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলে বিভক্ত এখানকার পক্ষ দুটির বিরোধ নিরসনে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় হাতেহাত ধরে এ শপথ নেন দু’দলের দুই দলপতি বর্তমান ও সাবেক চেয়ারম্যান। বুধবার (৬ এপ্রিল)সকালে শাহাবাদ বাজারে শাহাবাদ ইউনিয়ন বিট পুলিশ এ সভার আয়োজন করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে সম্পন্ন হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সর্বপরি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের মানুষ সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্নও বর্তমান চেয়ারম্যার জিয়াউর রহমান জিয়া এই দু’পক্ষে বিভক্ত হয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
সম্প্রতি নানা ইসুতে এলাকা উৎতপ্ত হয়ে ওঠায় সংঘাত সংঘর্ষে রক্তপাতের আশঙ্কা দেখা দেয়। । এই পরিস্থিতিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের উদ্যোগে বিরাজমান এ অস্থীতিশীল অবস্থা কাটিয়ে শান্তি ফেরাতে আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
সভায় পুলিশ সুপার, আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন। এসময় হাতে হাত রেখে শান্তির শপথ নেন বিবাদমান পক্ষ দু’টির দুই দলনেতা সাবেক চেয়ারম্যান পান্না ও বর্তমান চেয়ারম্যান জিয়া। সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েকশো মানুষ অংশ নেন।
