হোম অন্যান্যসারাদেশ নড়াইলে প্রতিবন্ধীকে হাতুড়িপেটা -৩দিন পর মারা গেলেন-আটক-৫

নড়াইল অফিস :

নড়াইলে প্রতিবন্ধী জুয়েল ভূঁইয়া (১৮) মাথায় হাতুড়িপেটার ৩দিন পর মারা গেলেন। সে খুলনা ৫শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার(১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মারা গেছেন। সে সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের পান্নু ভূঁইয়ার পূত্র। এ ঘটনায় সোমবার রাতে জুয়েলের চাচা মান্নান ভূঁইয়া বাদি হয়ে ৬জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ আতিয়ার সিকদারসহ ৫জনকে গ্রেফতার করেছে।

জুয়েলের চাচাতো ভাই আল আমিন জানান, কর্মচন্দ্রপুর গ্রামে সিকদার ও ভূঁইয়া বংশের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শারীরিক প্রতিবন্ধী জুয়েল বাড়ির পার্শ্ববর্তী মাদ্রাসা বাজারে একটি দোকানের কর্মচারি হিসেবে কাজ করতো। সোমবার (৯ আগস্ট) সকাল ৯টায় ভ্যানে দোকানে আসার পথে বেদভিটা নামক স্থানে পৌছালে কর্মচন্দ্রপুর গ্রামের ইয়াসিন, ফিরোজ,হাফেজসহ ৬জন তাকে হাতুড়ি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। ঘটনার পর তার আর জ্ঞান ফেরেনি। শনিবার সন্ধ্যায় তার মুত্যু হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন