হোম অন্যান্যসারাদেশ নড়াইলে পুলিশ সুপারের বিদায় সবংর্ধনা অুনষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের অতিরিক্ত ডি আই জি পদোন্নতিতে বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে বুধবার ১৭ আগষ্ঠ বিকালে জেলা প্রেসক্লাবে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানার সভাপতিত্বে ও জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, এ টি এন টিভির জেলা প্রতিনিধি জহির ঠাকুর, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল ও জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এডঃ আজিজুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তাগন বলেন, পুলিশ সুপার যোগদানের পরে বিগত দিনের তুলনায় আইন শৃংখলা অনেক ভাল ছিল । গত ইউনিয়ন নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য জেলা পুলিশের অবদান অনস্বীকার্য্য। সর্বশেষ দিঘলিয়া ও মির্জাপুরের ঘটনা সুন্দর ভাবে সামাল দেওয়ার জন্য সকলে তাকে ধণ্যবাদ জানায়। সাংবাদিক বান্ধব এ পুলিশ সুপারের বদলি জনিত কারনে জেলার সাংবাদিক মহল ব্যথিত। সাংবাদিক বান্ধব হওয়ায় বক্তরা পুলিশ সুপারের প্রসংসা করেন।

উল্লেখ্য পুলিশ সুপার অতিরিক্ত ডি আই জি পদোন্নতি পেয়ে চট্রগামে বদলী হয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন