হোম অন্যান্যসারাদেশ নড়াইলে দিনব্যাপি স্কাউট প্রশিক্ষন ক্যাম্প ও হাইকিং অনুষ্ঠিত হয়েছে

নড়াইল অফিস :

নড়াইলে দিনব্যাপি স্কাউট প্রশিক্ষন ক্যাম্প ও হাইকিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতি প্রশান্ত কুমার দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউসের প্রশিক্ষক এম মুনীর চৌধুরি ,ম্যনেজিং কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান,রেজাউল করিম,মুরাদ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

দিনব্যাপি বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে ৫ কিলোমিটার অজানার উদ্দেশ্যে যাত্রা শেষে তারাশি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে হাইকিং শেষ হয়।

হাইকিং শেষে নবাগত স্কাউট ছেলেমেয়েদের দিক্ষাগ্রহনসহ সাধারণ জ্ঞান, নিত্য,কবিতা আবৃতি ও গান পরিবেশন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ প্রশিক্ষন ক্যাম্প ও হাইকিংএ মোট ১২৮ জন স্কাউট ছেলে মেয়ে অংশ গ্রহন করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন