নড়াইল অফিস :
নড়াইলে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৬ মার্চ রোববার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করে ।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসন কার্যালয় প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা পাটের বুহুমুখী ব্যবহার নিশ্চিতের মাধ্যম পাটের হারান গৌরব ফেরাতে সকলকে আন্তরিক উদ্যোগ গ্রহনের আহবান জানান। অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামসহজেলা পাট অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে পাট চাষীরা অংশ নেন।
