নড়াইল অফিস :
নড়াইলে কৃষক লাঞ্ছিত ও সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা করায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি নড়াইল পৌর সভার উজিরপুর গ্রামের আলী মোহাম্মদ মন্ডলের অভিযোগে জানা যায়। রূপগন্জ বাজারের সার ব্যবসায়ী মো. হাসানুজ্জামান হাসানের দোকানে সার কিনতে যান। সারের দাম বেশি চাইলে ওই কৃষক মো.হাসানের সঙ্গে দেখা করতে রূপগন্জ বাজারে তার অফিস কক্ষে যান। এ সময় অফিসের ব্যবস্থাপক হিরামন বিশ্বাস আলী মোহাম্মদ মন্ডলকে ঘাড় ধাক্কা দিতে দিতে নড়াইল খাদ্যগুমানের সামনে হাসানুজ্জামানের সারের দোকানে নিয়ে যান।
এ দৃশ্য নড়াইল কন্ঠ নামে একটি অনলাইনে সরাসরি লাইভ করে। সে সময় মো. হাসানুজ্জামান হাসানকে কেন্দ্র করে নড়াইলে আন্দোলন হয়। এতে হাসানের সম্মানহানি হওয়ায় নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫জনের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় এক কোটি টাকার সম্মানহানির কথা উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন,কৃষক আলী মোহাম্মদ মন্ডল,লোহাগড়ার কাজী আনিস,নড়াইল পৌরসভার কুড়িগ্রামের শাহেদ আলী শান্ত নড়াইল গ্রামের বাকিউল আজম।
এর প্রতিবাদে কৃষক আলী মোহাম্মদ মন্ডলের লাঞ্ছিতের সুষ্ঠু তদন্ত এবং নড়াইল কন্ঠের সম্পাদক ও মানবাধিকারকর্মী কাজী হাফিজুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহরের দাবিতে শনিবার বেলা ১১টায় রুপগঞ্জ এলাকায় নড়াইল-যশোর সড়কে মানববন্ধন কর্মসূপি পালন করে।
নড়াইল হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম,টিম তারুণ্য,নড়াইল ডিজিটাল কন্টেট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এস,এ মতিন,জেলা কৃষক লীজ সভাপতি মো মাহাবুবুর রহমান,জেলা মৎস্যজীবি লীজের সভাপতি মো.সাইফুল ইসলাম,নড়াইল পৌর আওয়ামী লীগের সহসভাপতি মেশকাতুল ওয়াজেন,টিম তারুণ্যের রুবেল হোসেন,ডিজিটাল কন্টেট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী সোহানুর রহমান,পৌর যুব লীগের সভাপতি বিলো বিশ্বাস,জেলা মৎস্যজীবি লীগের সহ সভাপতি খন্দকার শাহেদ আলী শান্ত প্রমুখ।
আর এই ঘটনা যে সমস্ত গণমাধ্যমকর্মী তাদের মিডিয়ায় তুলে ধরেন তাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার করতে হবে। মানববন্ধন থেকে আগামিতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুমকী দেওয়া হয়।
