নড়াইল অফিস :
নানা অনিয়মের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইল সদর হাসপাতালে। শনিবার সকাল ৮টায় তিনি হঠাৎ করেই এই সফর করেন। হাসপাতালে উপস্থিত হয়ে তিনি ডাক্তারসহ সংশ্লিষ্টদের দেখতে পাননি। হাসপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র দেখে ক্ষুধ্ব হয়ে ব্যবস্থা গ্রহন করতে বলেন তত্বাবধায়কে।
মাশরাফির পিএস মোঃ সানি জানান, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপালে ঝটিকা সফরে এসে রোগীদের খাদ্যে অনিয়ম, রোগীদের ঐষুধ না দেওয়া, চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিদের সময়মত হাজির না হওয়া। চিকিৎসক-কর্মচারিদের ছুটি না নিয়ে অফিসে না আসাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। হাসপাতালের সংশ্লিষ্টদের না দেখে রোগীদের ওয়ার্ডে যান এসময় রোগীরা নানা অভিযোগ করেন। ডাক্তারা ঠিকমত রোগীদের দেখেন না, রোগীদের ঠিকমতো খাবার দেওয়া হয়েছে। এ সকল অভিযোগ অস্বীকার করেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সী।
তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সীর অনুমতি না নিয়ে বা কারো দরখাস্তে তত্বাবধায়কের স্বাক্ষর নেই অথচ তিনি ছুটিতে রয়েছেন অনেকে।
এ সময় মাশরাফি বিন মর্তুজা বলেন, হাসপাতাল গুলোতে বিভিন্নস্থান থেকে গরীব মানুষ আসে দুর-দুরান্ত থেকে। তাদের খাবার দেওয়া হয়না-অফিস করেন না ঠিক মত চিকিৎসকরা। আমার রোগীদের খাবার-ঐষুধ পায়না এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সীকে হাসপাতালের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে বিকেলের মধ্যে জানানোর বলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
