নড়াইল অফিস :
নড়াইলের শিশু আব্দুল্লাহ’র পানি নিয়ে আর বাড়ি ফেরা হলো না । রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির ট্রলীর চাকায় পিষ্ট হয়ে প্রান গেল তার। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ডিসেম্বর) দুপুরে নড়াইল-মাগুরা আ লিক মহাসড়কে নড়াইল সদর উপজেলার বাঘডাঙ্গা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫বছরের শিশু আব্দুল্লাহর বাবা মা কাজের সুবাদ ঢাকায় বসবাস করায় আব্দুল্লাহ্ বাগডাঙ্গা গ্রামে তার নানা আব্দুর রহমানের বাড়ি প্রতিপালিত হয়ে আসছিল। ঘটনার দিন সে বাড়িরপাশের নড়াইল-মাগুরা রাস্তা পেরিয়ে প্রতিবেশিদের বাড়ির ডিপ টিউবঅয়েলে খাবার পানি আনতে যায়। সেখান থেকে পানি নিয়ে ফেরার সময় নড়াইলগামী একটি বেপরোয় গতির মালবাহী অবৈধ ট্রলী আব্দুল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। ট্রলির চালক পালিয়ে যায়। শিশু আব্দুল্লাহর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
