জাতীয় ডেস্ক :
বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে অতিরিক্ত নেতাকর্মীদের ভিড়ে মঞ্চ ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে মঞ্চ ভেঙে পড়ে। এসময় দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে নেতাকর্মীরা। ছিড়ে যায় স্টেজের সামিয়ানা। ভেঙে যায় চেয়ার-টেবিল। বেশ কিছুক্ষণ সমাবেশ বন্ধ থাকে। পরে আবারও শুরু হয় সমাবেশ।
এসময় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
