ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিকরগাছার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।
তিনি এক শোক বার্তায় বলেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এইতো গত কয়েক মাস আগে যশোর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নে একক সিদ্ধান্ত নিয়ে দুর্দিনের দুঃসময়ের সকল কর্মীদের চমক দিয়েছিলেন, তিনি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা কে মূল্যায়ন এবং সম্মানিত করে যশোরের হাজারো কর্মীদের মুখে হাসি ফুটিয়ে ছিলেন। যিনি তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেত্রী থেকে জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী। নারী নেত্রী থেকে জননেত্রী।
বর্তমান যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান কর্মীবান্ধব নুরজাহান ইসলাম নীরা আপা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে চিকিৎসার কোন সুযোগ না দিয়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর অকাল আকস্মিক মৃত্যুতে গভীর শোক-শ্রদ্ধা ও অশ্রু ভেজা ভালোবাসা।
