হোম খুলনাসাতক্ষীরা নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি

নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”-সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মইনুল ইসলাম।
বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও আসাদুজ্জামান, ডাঃ আবুল কালাম বাবলা, মাসুম বিল্লাহ শাহীন ও জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল।
প্রথমে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের নেতৃত্বে  “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছায়। সেখানে বিভিন্ন  এলাকায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালানো  হয়। এসময় জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধে কীটনাশক স্প্রে করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়।
পরে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা,ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। তারা আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এছাড়াও প্রতি সপ্তাহে জেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সহ সবকটি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন