হোম অন্যান্যসারাদেশ নিকলীতে বজ্রপাতে ২ ব্যাক্তি নিহত

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার নিকলী হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঘটনায় জলহু মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩৫) নামে দুই জেলে নিহত হয়। এ সময় কামরুল ইসলাম (৩৫) ও মোতালেব মিয়া (৪৫) নামে আরো দুই জেলে আহত হয়।

নিহতরা হল, উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের জলহু মিয়া (৫০) ও একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটি গ্রামের খেলু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫)। মঙ্গলবার দিবাগত রাত ১.১৫ মিনিটে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল বড় হাওরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ১০ জন জেলে নৌকা নিয়ে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল বড় হাওরে মাছ ধরতে যান।

রাত সোয়া ১টায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জলহু মিয়া, শফিকুল, কামরুল ও মোতালেব নামে চার জেলে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নিলে দায়িত্বরত চিকিৎসক জলহু মিয়া ও শফিকুলকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন