মোংলা প্রতিনিধি :
র্যালি, কেক কাটা,আলোচনা সভার মধ্য দিয়ে মোংলা পৌরসভার ৪৬তম ও মোংলা বন্দরের ৭১৩ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও কাউন্সিলদের নেতৃত্বে একটি র্যালি পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।এর পর পৌর সভার হল রুমে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মেজবা উদ্দিন চৌধুরী ও বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা”র নেতৃত্বে বন্দরের প্রসাশনিক ভবনের সামনে থেকে র্যালি বের করে বন্দর কতৃপক্ষ। এর পর কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
