হোম অন্যান্যসারাদেশ নবী মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মনিরামপুরে উলামায়ে কেরামের মানববন্ধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা এবং নবীনকুমার জিন্দাল কটুক্তি করার প্রতিবাদে রোববার বিকেলে মণিরামপুর উলামায়ে কেরাম পরিষদ পৌর শহরে মানববন্ধন করে।

মুফতি ইয়াহইয়ার সভাপতিত্বে মানববন্ধনে পাঁচটি শর্ত রেখে বক্তারা বলেন, নুপুর শর্মা এবং নবীনকুমারকে অবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের আওতায় আনতে হবে, বাংলাদেশ সরকার জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করবেন, ভারতের হাইকমিশনকে ডেকে কৈফত তলব করতে হবে, নবী মুহাম্মদ (সা.) কে অবমাননা করার জন্য শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের বিধান কার্যকর করা না পর্যন্ত ভারতীয় সকল পণ্য বর্জন করতে হবে।

বক্তারা আরো বলেন, বিজেপি এ দু’জন নেতা-নেত্রীর বিচার না হওয়া পর্যন্ত মুসলিম উম্মা ঘরে ফিরবে না। এদেশের তৌহিদী জনতা প্রতিবাদে রাজপথে নেমেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত মুসলিম জাতী প্রতিবাদে থেমে থাকবে না। মানববন্ধনে বক্তব্য রাখেন মাও: রশীদ আহমাদ, আবু তৈয়্যেব, হুসাইন আহমাদ, মফিজুর রহমান, আশফাকুল আনোয়ার ইয়াসিন, মুফতি কামরুজ্জামান, আঃ রহমান, মুনীর হোসেন, মাহমুদ হোসেন, ইবরাহীম, মাও: মফিজ হোসেন, মুশাররফ হোসেন, আহসাবন কবীর প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন