হোম অন্যান্যসারাদেশ নদী থেকে ভেসে এলো নবজাতক!

মোংলা প্রতিনিধি :

মোংলায় ১০ মাসের এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নারকেল তলার নদীর চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, এলাকাবসী থেকে খবর পেয়ে সকালে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করি। ময়নাতদন্ত করা হবে তার। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

প্রতক্ষ্যদর্শী এলাবাসী জানায়, প্রায় ১০ মাসের বয়সের নবজাতকের মৃতদেহটি নদী থেকে ভেসে চরে ওঠে। ক্ষতবিক্ষত ওই দেহটি সকালে চরে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।

ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে কোন পাষান্ড ব্যক্তি নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন