শিক্ষা ডেস্ক :
প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।
আর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফকে করা হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক।
সোমবার (২৯ আগস্ট) তাদের বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের চাকরির মেয়াদ শেষ হয়ে আসায় গত ১৩ জুন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেয়া হয়।
এরপর থেকে অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ ও মো. মুহিবুর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
