নড়াইল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–২ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে তিনি নির্বাচনী এলাকায় ব্যাগণসংযোগ ও লিফলেট বিতরণ পালন করেন।
বেলা ১২টার দিকে নড়াইল শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন আতাউর রহমান বাচ্চু। তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ ভোটারদের হাতে ‘দাঁড়িপাল্লা‘ প্রতীকের লিফলেট তুলে দেন। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দলের নির্বাচনী অঙ্গীকার ও বার্তা পৌঁছে দেন।
গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো এলাকা জুড়ে নেতা–কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা এবং নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।
প্রচারণা চলাকালীন মো. আতাউর রহমান বাচ্চু বলেন, এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর। ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ায় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
