নড়াইল প্রতিনিধি:
আসন্ন সংসদ নির্বাচনে নড়াইল–২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন আতাউর রহমান বাচ্চু। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের অঙ্গীকার নিয়ে তিনি বর্তমানে এই আসনের প্রতিটি প্রান্তে জনগণের দোয়া ও সমর্থন কামনা করছেন।
প্রচারণায় অংশ হিসেবে ২ ফেব্রুয়ারি দুপুরে নড়াইল পৌরসভার গোচরে গণসংযোগ আতাউর রহমান বাচ্চু বলেন, “আমরা জাতির শাসক হতে আসিনি, বরং জনগণের সেবক হিসেবে নিজেদের উৎসর্গ করতে চাই। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম এবং নড়াইলের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।” প্রচারেকালে তার সঙ্গে ছিলেন নড়াইল জেলা শিবিরের সভাপতি সালাউদ্দিন,জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল,নড়াইল সদর পৌর আমির জাকির হোসেন,৪নং ওয়ার্ড আমির আ: সবুর খান,১নং হারুন আ:রশিদ প্রমুখ।
এলাকাবাসীর মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। স্থানীয় ভোটারদের মতে, একজন শিক্ষিত ও মার্জিত নেতা হিসেবে বাচ্চু ভাই সাধারণ মানুষের সুখে–দুখে সবসময় পাশে থাকেন। ক্লিন ইমেজের এই প্রার্থীর সমর্থনে ইতিমধ্যে নির্বাচনী এলাকায় জোয়ার তৈরি হয়েছে।
নির্বাচনী পোস্টার ও লিফলেটে “শাসক নয়, সেবক হতে চাই” স্লোগানটি সাধারণ মানুষের নজর কেড়েছে। নড়াইল–২ আসনের সার্বিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং ন্যাবিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শরিক দলগুলো আতাউর রহমান বাচ্চুর পক্ষে মাঠে নেমেছে।
