হোম খুলনানড়াইল নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমের গণসংযোগ, বেকারত্ব দূর ও উন্নয়নের অঙ্গীকার

নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমের গণসংযোগ, বেকারত্ব দূর ও উন্নয়নের অঙ্গীকার

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল (কালিয়া সদরের একাংশ) আসনে নির্বাচনী প্রচারপ্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। আজ ফেব্রুয়ারি দুপুরে কালিয়ার সুভারঘোপ বাজার গোবরা এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকার আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।

দীর্ঘদিন ধরে অবহেলিত নড়াইল আসনের রাস্তাঘাটের দুরাবস্থা কাটিয়ে একটি আধুনিক টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। গণসংযোগকালে এক পথসভায় তিনি বলেন, নড়াইল আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এই জনপদের প্রতিটি জরাজীর্ণ রাস্তা সংস্কারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নতুন সংযোগ সড়ক নির্মাণ করবো। অবহেলিত এই জনপদকে আধুনিক শহরে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।

এলাকার শিক্ষিত অদক্ষ তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “বেকারত্ব আমাদের এলাকার প্রধান অভিশাপ। এলাকার শিক্ষিত যুবকদের জন্য মেধা যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া স্থানীয়ভাবে কুটির শিল্প ক্ষুদ্র কলকারখানা স্থাপনের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের আয়ের পথ তৈরি করতে আমি কার্যকরী পদক্ষেপ নেব।

নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহউদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলম গ্রাম হাটবাজারগুলোতে কুশল বিনিময় করেন। ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখদুঃখের অংশীদার। সুযোগ পেলে নড়াইল আসনকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলবো।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা সাধারণ মানুষের কাছে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন