হোম অন্যান্যসারাদেশ নড়াইল ডিবি পুলিশ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

নড়াইল অফিস :

খাগড়াছড়ি থেকে ইয়াবা বহন কারী ব্যবসায়ীসহ ৩ মাদক কারবারী নড়াইলে গ্রেপ্তার ।২৫ সেপ্টেম্বর বিকালে নড়াইল ডিবি পুলিশ এদের আটক করে।

ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানার আউড়িয়া ইউনিয়নের সিমাখালি গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা মুসলিম পাড়া গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ শাকিল হোসেন (২৫); মাগুরা জেলার শালিখা থানাধীন গঙ্গারামপুর গ্রামের মোঃ রোকন উদ্দিন এর ছেলে মোঃ ফারজান শেখ (৩৩); নড়াইল সদর থানাধীন বাগডাঙ্গা গ্রামের মোঃ নওশের শেখের ছেলে মোঃ সাগর শেখ (৩৬) এই ব্যবসায়ীদের সিমাখালি গ্রামে থেকে ইয়াবা কেনাবেচার সময় নড়াইল ডিবি পুলিশ হাতে নাতে গ্রেফতার করেন।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪৪ হাজার টাকা পাওয়া যায়। এছাড়াও মাদক বহনকারী প্লাটিনা ১০০ সিসির ১ টি মোটরসাইকেল জব্দ করে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন